পাঁচবিবি উপজেলা ও পৌর পেশাজীবী পরিষদের ইফতার মাহফিল
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১১ মার্চ/২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর অঙ্গ-সংগঠন পেশাজীবী পরিষদের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে পাঁচবিবি লতীহাটি অবস্থিত দারুল ইসলাহ একাডেমী প্রাঙ্গণে শত শত রোজাদারদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলটি।
এশিয়া মহাদেশের বৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মোঃ সুজাউল করিম, নায়েবে আমির মোঃ শফিকুল ইসলাম মাষ্টার, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, পৌর সভাপতি মোঃ মোশারফ হোসেন ও জামায়াত নেতা আবুল বাশার সহ অনেকেই। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত সকল রোজাদারগণ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































